আর্কাইভ
ads
logo

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৬, ০১:০০ পি.এম
মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি

ছবিঃ সংগৃহীত

ads

মাদারীপুরে এক রাতের ব্যবধানে ছয়টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এই তাণ্ডব চালায় একদল ডাকাত। এ সময় ডাকাতদের হামলায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে দোকান তালাবদ্ধ করে বাড়িতে ফিরেছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। ভোররাতের দিকে একদল মুখোশধারী ডাকাত বাজারে হানা দেয়। তারা প্রথমে বাজারের পাহারাদারকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। এরপর ডাকাতরা পর্যায়ক্রমে নিউ প্রিয়াংকা জুয়েলার্সসহ পাশের আরও পাঁচটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দোকানগুলোতে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকার পাশাপাশি বেশ কিছু সিন্দুকও লুটে নিয়ে যায় তারা। ব্যবসায়ীদের দাবি, এই লুটপাটের ঘটনায় তাদের কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনার পর শনিবার সকালে মাদারীপুর সদর মডেল থানা পুলিশের একটি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, স্বর্ণের দোকানগুলো থেকে কী পরিমাণ মালামাল ও সম্পদ চুরি হয়েছে, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে এবং এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বর্তমানে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ